পিএসসির সদস্য হিসেবে শপথ নিলেন অধ্যাপক শামীমা সুলতানা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ২২:০৩ | আপডেট: ০১ নভেম্বর ২০২৬ | ২২:০৫
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত সদস্য অধ্যাপক ড. শামীমা সুলতানা শপথ গ্রহণ করেছেন। রোববার বেলা তিনটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
রাষ্ট্রপতি তাকে পিএসসির সদস্য পদে নিয়োগ দিয়েছেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া, কমিশনের সদস্য, সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- পিএসসি
- শপথ অনুষ্ঠান