জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে এম মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ১৬:২৫
বাংলাদেশের উদ্যোক্তা, শাহ গ্রুপ, টিএএস এভিয়েশন গ্রুপ এবং বাকা হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান কে এম মোজিবুল এক জাপানের সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাশীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভাইস প্রেসিডেন্ট তারো আসোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। ৩০ অক্টোবর জাপানের জাতীয় সংসদ ভবনে তারো আসোর নিজস্ব কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় কে এম মোজিবুল হক আগামীতে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণের জন্য তারো আসোকে আমন্ত্রণ জানান।
সংবাদ বিজ্ঞপ্তি