তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক, আনতালিয়া (তুরস্ক) থেকে
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬ | ২২:২৭
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
বুধবার বিকেল সাড়ে চারটায় তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে সম্মেলনস্থলে দুই নেতার এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগের সম্ভাবনা এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দুই দেশের সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন তাঁরা।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
- বিষয় :
- তারেক রহমান
- চীন
- ভাইস প্রেসিডেন্ট