ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

নভোএয়ারের ‘হোয়াইট ফ্রাইডে’ অফারে টিকিটে ২৬ শতাংশ ছাড়

নভোএয়ারের ‘হোয়াইট ফ্রাইডে’ অফারে টিকিটে ২৬ শতাংশ ছাড়
×
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ | ০০:৪৯

দেশের এভিয়েশন খাতে প্রথমবারের মতো ‘হোয়াইট ফ্রাইডে’ ক্যাম্পেইন চালু করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এ অফারে সংস্থাটির সব রুটের টিকিটে ২৬ শতাংশ মূল্যছাড় পাবেন যাত্রীরা।

অফারটি পেতে আগামী ২৭ ও ২৮ নভেম্বরের মধ্যে টিকিট কিনতে হবে। যেকোনো দিনের ভ্রমণের জন্য এ দুই দিন টিকিট কেনার ক্ষেত্রে ছাড় প্রযোজ্য হবে। এ জন্য ‘VQWHITE26’ প্রমোকোড ব্যবহার করে নভোএয়ারের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে টিকিট কেনা যাবে। পাশাপাশি সংস্থাটির নিজস্ব বিক্রয়কেন্দ্র থেকেও এ অফার নেওয়া যাবে।

নভোএয়ারের পরিচালক (বিপণন ও বিক্রয়) সোহাইল মজিদ বলেন, যাত্রীদের ভ্রমণ আরও সাশ্রয়ী, সহজ ও আনন্দদায়ক করতে নভোএয়ার নিয়মিত নতুন উদ্যোগ নিচ্ছে। এর ধারাবাহিকতায় দেশে প্রথমবারের মতো ‘হোয়াইট ফ্রাইডে’ অফার চালু করা হয়েছে। এ অফারের মাধ্যমে আরও বেশি যাত্রী আকাশপথে ভ্রমণে উৎসাহিত হবেন বলে আশা করেন তিনি।

এর আগে দেশের এভিয়েশন খাতে প্রথমবারের মতো ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’, মোবাইল অ্যাপ, ওয়েব চেক-ইন এবং বোর্ডিং পাস প্রিভিলেজ প্রোগ্রাম চালু করে নভোএয়ার। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×