মোদির চিঠির নামে ভুয়া তথ্য প্রচার হচ্ছে: ভারতীয় হাইকমিশন
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ | ১০:৩০
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিঠি বলে যেটি প্রচার করা হচ্ছে, সেটি ভুয়া এবং সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।
বুধবার হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের নজরে স্থানীয় যোগাযোগ মাধ্যমের একটি সংবাদ এসেছে। যেখানে দাবি করা হচ্ছে, প্রধানমন্ত্রী মোদি ভারতের প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চিঠি সম্পূর্ণ মিথ্যা ও বিদ্বেষপূর্ণ। এর উদ্দেশ্য- বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করা। জনপরিসরে ভারত সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও ভুল তথ্য প্রচার করার এ অপচেষ্টা অত্যন্ত গর্হিত ও অনুচিত।
- বিষয় :
- ভারতীয় হাইকমিশন
- মোদির চিঠি
