ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

হুন সেনের সঙ্গে সাক্ষাৎ

রোহিঙ্গা ফেরাতে মিয়ানমারকে চাপ দিন: স্পিকার

রোহিঙ্গা ফেরাতে মিয়ানমারকে চাপ দিন: স্পিকার
×

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে বুধবার তার কার্যালয় পিস প্যালেসে সাক্ষাৎ করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী- ফোকাস বাংলা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯ | ০৯:৪১

রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে চাপ অব্যাহত রাখতে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনকে অনুরোধ জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

বুধবার কম্বোডিয়ার প্র্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয় পিস প্যালেসে সাক্ষাৎ করে স্পিকার এ অনুরোধ করেন। খবর বাসসের

প্রধানমন্ত্রী হুন সেন স্পিকারকে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি এশিয়া প্যাসিফিক ফোরামে অংশগ্রহণ করায় স্পিকারকে ধন্যবাদ জানান। সাক্ষাৎকালে তারা সংসদীয় চর্চা, ব্যবসা-বাণিজ্য, রাজনীতি ও উন্নয়ন, রোহিঙ্গা ইস্যুসহ দু'দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। হুন সেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বড় বোনের মতো। ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কম্বোডিয়া সফর ও ২০১৪ সালে তার ঢাকা সফর বিষয়ে আলোকপাত করেন হুন সেন। তিনি বলেন, এসব সফরে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হয়।

স্পিকার ড. শিরীন শারমিন আধুনিক কম্বোডিয়া বিনির্মাণে হুন সেনের অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা টেকসই উন্নয়নের পূর্বশর্ত।

এর আগে কম্বোডিয়ার স্পিকার চাকরেই হেঙ সামরিন এবং কম্বোডিয়ার সিনেটের প্রেসিডেন্ট ফিকদেই সে চামের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে স্পিকার নমপেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রস্তাবিত সড়ক পরিদর্শন করেন।

আরও পড়ুন

×