ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

ময়নাতদন্ত প্রতিবেদন স্পষ্ট করে লিখতে চিকিৎসকদের নির্দেশ

ময়নাতদন্ত প্রতিবেদন স্পষ্ট করে লিখতে চিকিৎসকদের নির্দেশ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯ | ০৯:৫৪

ময়নাতদন্ত (পোস্ট মর্টেম) প্রতিবেদন স্পষ্ট করে লিখতে সংশ্নিষ্ট চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি হাতে লেখা প্রতিবেদনের সঙ্গে টাইপ করা প্রতিবেদন সংযুক্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে।

এ-সংক্রান্ত একটি মামলায় এক অপ্রাপ্তবয়স্ক আসামির জামিন শুনানিতে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এই নির্দেশ দেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সব সিভিল সার্জনকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

কপক্সবাজারের খুরুশখুল উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম হত্যা মামলায় কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুলতান আহমদ সিরাজীর দেওয়া ময়নাতদন্ত প্রতিবেদন অস্পষ্ট (পড়ার অযোগ্য) হওয়ায় আদালত এই নির্দেশ দেন। একই সঙ্গে এ মামলার অপ্রাপ্তবয়স্ক আসামি সহপাঠী আরিফকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট।

আদালতে আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী তপন কুমার দাস। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

আরও পড়ুন

×