ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

ইটিভির সাবেক চেয়ারম্যান সালামের মামলা বাতিল

ইটিভির সাবেক চেয়ারম্যান সালামের মামলা বাতিল
×

একুশে টেলিভিশনের (ইটিভি) সাবেক চেয়ারম্যান আবদুস সালাম-ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ০২:২৪

একুশে টেলিভিশনের (ইটিভি) সাবেক চেয়ারম্যান আবদুস সালামের অর্থপাচারের মামলা বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আবদুস সালামের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

খুরশীদ আলম খান জানান, দুদক এ রায়ের বিরুদ্ধে আপিল করবে। এ মামলায় শুধু আবদুস সালামের অংশ বাতিল করেছেন হাইকোর্ট।

এ মামলায় অন্য আসামিরা হলেন- আবদুস সালামের ভাই আফতাবুল আলম ও ইটিভির সাবেক জ্যেষ্ঠ ব্যবস্থাপক ফজলুর রহমান শিকদার। 

২০১৫ সালের ১৩ এপ্রিল দুদকের উপ-পরিচালক সামছুল আলম বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে বৈদেশিক মুদ্রা ক্রয়, সংরক্ষণ ও পাচারের অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন

×