ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রত্যেক জেলায় মেন্টর

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রত্যেক জেলায় মেন্টর
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ০৮:৫৬ | আপডেট: ২১ নভেম্বর ২০১৯ | ১০:৪২

প্রাথমিক শিক্ষা কার্যক্রম তত্ত্বাবধান করতে ৬৪ জেলায় একজন করে সরকারি কর্মকর্তাকে মেন্টর হিসেবে দায়িত্ব দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সচিব, অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিবসহ বিভিন্ন পদমর্যাদার কমকর্তাদের মধ্যে এই দায়িত্ব পুনর্বণ্টন করে বৃহস্পতিবার আদেশ জারি করেছে মন্ত্রণালয়। 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ছাড়াও অন্য মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজ জেলায় এই দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। কর্মকর্তাদের বদলি ও অবসরের কারণে এ দায়িত্ব পুনর্বণ্টন করা হলো।

মানসম্মত প্রাথমিক শিক্ষাদান ও ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করে নতুন প্রজন্মকে দক্ষ ও প্রযুক্তি নির্ভর মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে মন্ত্রণালয় এর আগে বিভিন্ন আদেশে ৬৪ জেলায় কর্মকর্তাদের এই দায়িত্ব দিয়েছিল। তবে নতুন আদেশের পর আগের আদেশ বাতিল হলো।

মেন্টরদের কার্যপরিধি (একাডেমিক) শিক্ষার মানোন্নয়নে 'ওয়ান ডে ওয়ান ওয়ার্ড' কর্মসূচি প্রত্যেক বিদ্যালয়ের প্রত্যেক ছাত্রছাত্রী কর্তৃক পালন নিশ্চিত করতে হবে। শিশুদের দক্ষতা বৃদ্ধির জন্য রিডিং, রাইটিং, স্পিকিং ও লিসেনিংয়ের বিষয়ে গুরুত্ব দিতে হবে। কর্মসূচি সফলে প্রয়োজনে মেধাবী শিশুদের পুরস্কার দিয়ে উৎসাহিত করতে হবে। শিক্ষকরা সঠিক পরিকল্পনা অনুযায়ী ক্লাস নিচ্ছেন কি-না তা দেখতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত আইসিটি/ল্যাপটপ ব্যবহারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের একাডেমিক পড়ালেখার পাশাপাশি খেলাধুলা/সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। মৌলিক সাক্ষরতা প্রকল্পের আওতায় ২১ লাখ নিরক্ষরকে সাক্ষরতা প্রদান কার্যক্রম তদারকি করতে হবে।

মিড ডে মিল ও অন্যান্য দায়িত্ব নির্ধারিত বিদ্যালয়গুলোর স্কুল ফিডিং প্রকল্পের কার্যক্রমের পাশাপাশি ছাত্রছাত্রীদের মায়েদের কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে কি-না লক্ষ্য রাখতে হবে। এ জন্য প্রয়োজনে অভিভাবক, ছাত্র, শিক্ষক এসএমসির সদস্যদের অংশগ্রহণে মা সমাবেশের আয়োজন করে সেখানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে হবে। 

ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের দিকে শিক্ষকদের নজর দিতে হবে। বিদ্যালয়ের ওয়াশরুম ও টয়লেটসহ আঙিনা পরিস্কার রাখতে উৎসাহিত করতে হবে। বিদ্যালয়ে ইউনিফর্ম পরে ছাত্রছাত্রীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন

×