ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

ডেঙ্গুতে ১২১ জনের মৃত্যু নিশ্চিত করল সরকার

ডেঙ্গুতে ১২১ জনের মৃত্যু নিশ্চিত করল সরকার
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ১০:৪৮

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা পর্যালোচনা করে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ডেথ রিভিউ কমিটি চলতি বছর এ পর্যন্ত ১২১ জনের মৃত্যু নিশ্চিত করেছে।

আইইডিসিআর এ কমিটির কাছে পর্যালোচনার জন্য এখন পর্যন্ত ২৬৪ মৃতদেহ পাঠানো হয়েছে। এর মধ্যে ১৯৩টি মৃত্যুর ঘটনা পর্যালোচনা করে কমিটি বলছে, ৭২ জনের মৃত্যুর কারণ ডেঙ্গুজনিত নয়, তবে তাদের মৃত্যু কী কারণে হয়েছে, সে সম্পর্কেও কমিটি কিছু বলেনি। 

এদিকে ডেঙ্গুর প্রাদুর্ভাবের শুরু থেকেই এই কমিটির বিরুদ্ধে মৃত্যুর সংখ্যা নিয়ে লুকোচুরির অভিযোগ করে আসছেন সংশ্লিষ্টরা বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে রাজধানীর ৪১ সরকারি-বেসরকারি হাসপাতালে ৫৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৬৬ জনকে ভর্তি করা হয়েছে। 

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৯৯ হাজার ২৬৩ জন। তাদের মধ্যে ৯৮ হাজার ৪৩৪ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। 

বৃহস্পতিবার পর্যন্ত ৫৬৫ জন হাসপাতালে ভর্তি ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ২৭১ জন এবং ঢাকার বাইরে ২৯৪ জন ভর্তি আছেন।

আরও পড়ুন

×