বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
বাঁ থেকে- এম এ মুবিন খান, ড. আনোয়ার হোসেন খান ও হাবিবুল হক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২১ | ০১:৩৭ | আপডেট: ১০ জানুয়ারি ২০২১ | ০১:৫১
বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) নতুন কমিটি গঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলে সংগঠনের ১২তম সাধারণ সভা শেষে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিত হয়।
আগামী দুই বছরের জন্য ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান নবগঠিত কমিটির সভাপতি, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান এমপি সাধারণ সম্পাদক এবং তায়েরুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল হক অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া নতুন গঠিত কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান ড. শাহ মো. সেলিম, গ্রিন লাইফ মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মাঈনুল আহসান, পপুলার মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মোস্তাফিজুর রহমান এবং নর্থ ইস্ট মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. মো. আফজাল মিয়া।
কমিটির যুগ্ম-সচিব নির্বাচিত হয়েছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল আহসান, গাজী মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহামন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন গাজীপুর সিটি মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক রিফায়েত উল্লাহ শরীফ। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. এমএ মুকিদ, রংপুর প্রাইম মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আক্কাস আলী সরকার, চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মো. মোরশেদ হোসেন। এছাড়া শিক্ষা, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক উলফাত জাহান মুন এবং আইন বিষয়ক সম্পাদক হয়েছেন আদ-দ্বীন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আরিফুর রহমান। নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. মো. মোয়াজ্জেম হোসেন এবং
ঢাকা ও মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজের চেয়ারম্যান আফরোজা খান রীতা।
এর আগে সংগঠনের সভাপতি এম এ মুবিন খান বার্ষিক সাধারণ সভায় ব্লুমবার্গের ‘কোভিড-১৯’ র্যাংকিংয়ে কোভিড মোকাবেলা, অর্থনীতি পুনরুদ্ধার ও জীবনের মান সচল রাখার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার শীর্ষ এবং বিশ্বে ২০তম স্থান অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।