রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান মুনের
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বান কি মুন- ফোকাস বাংলা
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ | ০৫:২৮ | আপডেট: ২৩ নভেম্বর ২০১৯ | ০৫:২৯
জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন।
শনিবার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এ আহ্বানের কথা জানান। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিতে শুক্রবার ঢাকায় আসেন বান কি মুন।
স্থানীয় একটি হোটেলে বৈঠক শেষে বান কি মুন বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের রাজনৈতিকভাবে হতে হবে। ১১ লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে স্বেচ্ছায় ও নিরাপদে ফেরার পরিবেশ সৃস্টি করতে হবে। মিয়ানমারের প্রতি বিশেষভাবে অনুরোধ থাকবে তারা যেন দ্রুত রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়। কারণ বাংলাদেশের একার পক্ষে এই সংকটের সমাধান করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সাফল্যের সঙ্গে ভূমিকা রাখেছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ঘূর্ণিঝড়, বন্যা মোকালোয় বাংলাদেশ দারুণ সাফল্য দেখিয়েছে।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বান কি মুনের সঙ্গে
বৈঠকে রোহিঙ্গা সংকট প্রসঙ্গ, জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলা এবং
এসডিজি বিষয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানের জন্য তিনি বাংলাদেশের
পাশে থাকার কথা জানিয়েছেন।
চলতি বছর ৯ জুলাই গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন সম্মেলনে যোগ দিতে ঢাকায়
এসেছিলেন বান কি মুন। এর আগে ২০১১ সালে জলবায়ু বিষয়ক সম্মেলনে যোগ দিতেও
ঢাকা সফর করেন তিনি।
- বিষয় :
- বান কি মুন
- মিয়ানমার
