পাবিপ্রবির প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ফাইল ছবি
পাবনা অফিস
প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ | ০৭:৪৭
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
শনিবার ফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি। গত ১৫ নভেম্বর অনুষ্ঠিত পরীক্ষায় চলতি শিক্ষাবর্ষে ৯২০টি আসনের বিপরীতে আবেদনকারী ছিলেন ২৫ হাজার ৭০৫ জন। ভর্তি পরীক্ষার বিস্তারিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.pust.ac.bd এবং admission1920.pust.ac.bd) পাওয়া যাবে।
এবার ভর্তি পরীক্ষায় পাসের হার ছিল 'এ' ইউনিটে ৩০.০৮ এবং 'বি' ইউনিটে ২২.৪৩ শতাংশ।
