এভিয়েশন খাতের সমস্যা ও করণীয় নিয়ে সেমিনার অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২১ | ০৬:৪১ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২১ | ০৭:০৬
দেশের এভিয়েশন খাতের নানা সমস্যা ও করণীয় নিয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) মধ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কনফারেন্স হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এওএবি প্রেসিডেন্ট অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপেক্ষর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। এছাড়া বেবিচক ও এওএবি'র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন এওএবিএ'র সেক্রেটারি জেনারেল মফিজুর রহমান।
এতে দেশের এভিয়েশন খাতে বিরাজমান সমস্যা নিয়ে আলোচনা করা হয়। উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে বিমানবন্দর অবকাঠামো, বিমানবন্দর ব্যবহারে উচ্চ হারে ফি, যন্ত্রাংশ আমদানিতে কর ও শুল্ক জটিলতা, জেট ফুয়েলের উচ্চমূল্য, উড্ডয়ন ও অবতরণ জটিলতা, লাইসেন্সিংসহ নানা বিধবিষয়ে আলোকপাত করা হয়।
এ সময় বেবিচক চেয়ারম্যান সমস্যাগুলোর সম্ভাব্য দ্রুত সময়ে সমাধানের আশ্বাস দেন। সংবাদ বিজ্ঞপ্তি।