ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ২১:১০

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকা বিভাগে তিনজন এবং ময়মনসিংহ বিভাগে একজন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব এটি। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট ৯৮৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৮৪ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে আরও ৬৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এতে চলতি বছর নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৪৭ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৩৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে চলতি বছর মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ১৮৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪০ হাজার ৪৭২ জন ভর্তি হয়েছেন।

আরও পড়ুন

×