নার্স ও চিকিৎসকদের হাতাহাতি
রমেকে ছয় ঘণ্টা চিকিৎসা সেবা বন্ধ
রংপুর অফিস
প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ০৮:৪৪
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নার্স ও চিকিৎসকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
এতে ইন্টার্ন চিকিৎসক ও নার্সেস অ্যাসোসিয়েশনের সদস্যরা বিবাদে জড়ালে হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়।উদ্ভূত পরিস্থিতি নিয়ে এদিন দুপুরে হাসপাতাল পরিচালকের কার্যালয়ে বৈঠকে বসে দুই পক্ষ। আলোচনা করে বিবাদ মিটিয়ে চিকিৎসা সেবা স্বাভাবিক করা হয়।
নার্স ও চিকিৎসকরা জানান, গত সোমবার হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এক রোগীর চিকিৎসা নিয়ে এক নার্স ও ইন্টার্ন চিকিৎসকের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জেরে মঙ্গলবার ডেন্টাল ইউনিটের এক চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন নার্স অ্যাসোসিয়েশনের নেতারা। এতে উভয় পক্ষ দ্বন্দ্বে জড়ালে প্রায় ছয় ঘণ্টা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন রোগীরা।
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক শাহাদত হোসেন জানান, আলোচনায় উভয় পক্ষের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। হাসপাতালে কোনো কর্মবিরতি নেই।
- বিষয় :
- রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল