ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

মিতা হককে মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: রাষ্ট্রপতি

মিতা হককে মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: রাষ্ট্রপতি
×

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২১ | ০০:১৭ | আপডেট: ১১ এপ্রিল ২০২১ | ০০:২৯

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্র সংগীতশিল্পী মিতা হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

রাষ্ট্রপতি রোববার এক শোকবার্তায় বলেছেন, বাংলাদেশে রবীন্দ্র চর্চা এবং রবীন্দ্র সংগীত সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মিতা হকের প্রচেষ্টা মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। খবর বাসসের

রাষ্ট্রপতি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোববার সকালে রবীন্দ্র সংগীতশিল্পী মিতা হক মারা যান। তার বয়স হয়েছিল ৫৯ বছর।

আরও পড়ুন

×