মিতা হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
×
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২১ | ০০:৩৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী মিতা হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
রোববার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। খবর বাসসের
উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোববার সকালে রবীন্দ্র সংগীতশিল্পী মিতা হক মারা যান। তার বয়স হয়েছিল ৫৯ বছর।
- বিষয় :
- মিতা হক
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- শোক
