রিমান্ড শেষে সংগ্রাম পত্রিকার সম্পাদক কারাগারে
ফাইল ছবি
আদালত প্রতিবেদক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯ | ০৬:১৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
তিনদিনের রিমান্ড শেষে বুধবার ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক বাকী বিল্লাহ তাকে কারাগারে পাঠনোর নির্দেশ দেন।
এ সময় তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ গোলাম আজম আদালতে উপস্থিত ছিলেন। আবুল আসাদের পক্ষে এসএম কামাল উদ্দিন, আবদুর রাজ্জাকসহ কয়েকজন আইনজীবী জামিন আবেদন করেন।
এর আগে গত ১৪ ডিসেম্বর এই মামলায় আবুল আসাদকে তিনদিনের রিমান্ডে পাঠান আদালত।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা কাদের মোল্লাকে গত ১২ ডিসেম্বর সংগ্রামের প্রতিবেদনে 'শহীদ' হিসেবে উল্লেখ করা হয়।
ওই সংবাদ প্রকাশের জেরে মোহাম্মদ আফজাল নামে একজন মুক্তিযোদ্ধা
সংগ্রামের সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় ডিজিটাল
নিরাপত্তা আইনে মামলা করেন।
- বিষয় :
- সংগ্রাম পত্রিকা
- রিমান্ড
- আসাদ
