ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

ব্যারিস্টার সুমনকে সতর্ক করলেন আদালত

ব্যারিস্টার সুমনকে সতর্ক করলেন আদালত
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯ | ০৬:৪৪ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯ | ০৬:৫১

বিচার বিভাগ ও আইনজীবীদের সুনাম ক্ষুন্ন করে, এমন বিষয়ে ফেসবুকে পোষ্ট দেওয়া থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে বিরত থাকতে বলেছেন হাইকোর্ট।

বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট শুনানিতে বুধবার মৌখিকভাবে এ আদেশ দেন। পাশাপাশি ভবিষ্যতের জন্য তাকে সতর্ক করা হয়েছে।

পরীক্ষায় ফেল করার পরও এক বিচারপতির ছেলেকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে গেজেট প্রকাশের বৈধতা নিয়ে ওই রিট করেছিলেন আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও অ্যাডভোকেট ইশরাত হাসান।

রিট শুনানির এক পর্যায়ে জ্যৈষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম আমীর উল ইসলাম বিচারপতির ছেলের বিরুদ্ধে রিট নিয়ে ফেসবুকে দেওয়া ব্যারিস্টার সুমনের বক্তব্য ও বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত প্রতিবেদন আদালতের সামনে উপস্থাপন করেন।

তিনি আদালতকে জানান, ব্যারিস্টার সুমন ফেসবুকে ক্যাম্পেইন করে সুপ্রিমকোর্ট ও আইনজীবীদের হেয় করছেন। একজন আইনজীবী অপর একজন আইনজীবীর বিরুদ্ধে এভাবে প্রচারণা চালাতে পারে না। তখন আদালত বলেন, ফেসবুকে এসব দিবে কেন? এ পর্যায়ে আদালত এসব বিষয়ে ফেসবুকে পোষ্ট দেয়া থেকে ব্যারিস্টার সুমনকে বিরত থাকতে মৌখিক নির্দেশ দেন।

আরও পড়ুন

×