ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

ধর্মের অপব্যবহার করে কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: রাষ্ট্রপতি

ধর্মের অপব্যবহার করে কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: রাষ্ট্রপতি
×

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বড়দিন উপলক্ষে বুধবার বঙ্গভবনে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন-পিআইডি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯ | ০৩:৩২ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯ | ০৩:৩৫

জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ধর্মের অপব্যবহার করে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

বড়দিন উপলক্ষে বুধবার বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি এ কথা বলেন। খবর ইউএনবির

তিনি বলেন, ‘ধর্ম আমাদের আলোর পথ দেখায় এবং অন্যায়, অবিচার ও অন্ধকার থেকে দূরে রাখে। তাই আমাদের সতর্ক থাকতে হবে, যাতে কেউ এই ধর্মের অপব্যবহার বা ভুল ব্যাখ্যা করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।’

রাষ্ট্রপতি বাবা-মা’দের পাশাপাশি অভিভাবকদের আরো ইতিবাচক ভূমিকা পালন করার আহ্বান জানান, যাতে কেউ বিশেষ করে যুব সমাজ বিপথে চলে না যায়।

বাংলাদেশকে শান্তি ও সমৃদ্ধির দেশ আখ্যায়িত করে রাষ্ট্রপতি বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরলস প্রচেষ্টায় এই অর্জন সম্ভব হয়েছে।

এসময় তিনি ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ এবং ২০২১ সালে দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে দেশবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

×