ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন নীলুফার আহমেদ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন নীলুফার আহমেদ
×

নীলুফার আহমেদ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০ | ০৬:৩১ | আপডেট: ০২ জানুয়ারি ২০২০ | ০৬:৪০

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মহাপরিচালক নীলুফার আহমেদকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আনুষঙ্গিক সুবিধাসহ সচিব পদমর্যাদায় নিয়োগ পাওয়া নিলুফার আহমেদের এক বছরের চুক্তি যোগদানের তারিখ থেকেই কার্যকর হবে। নিয়োগের শর্ত ঠিক হবে চুক্তিপত্রের মাধ্যমে। নীলুফারকে নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সংখ্যা দাঁড়াল পাঁচজনে।

এর আগে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান ফেরদৌস আহমেদ খান, ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং মো. মশিউর রহমান হুমায়ুন।

আরও পড়ুন

×