জবিতে র্যাগিং করলে স্থায়ী বহিষ্কার
জবি প্রতিবেদক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০ | ০৯:১২ | আপডেট: ০২ জানুয়ারি ২০২০ | ০৯:২২
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের র্যাগিং না করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে র্যাগিংয়ের অভিযোগ পাওয়া গেলে স্থায়ী বহিষ্কারের আদেশ জারি করেছে জবি প্রশাসন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় উল্লেখ করা হয়, বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের কোনো অভিযোগ নেই। কিন্তু নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাঝে র্যাগিং নামক অত্যাচারের ভয় থাকে। যদি কারও বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ পাওয়া যায়, তাহলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।
- বিষয় :
- জবিতে র্যাগিং
- স্থায়ী বহিষ্কার
