ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

ভুটানে বিনিয়োগ সম্ভাবনা খুঁজে দেখার আহ্বান রাষ্ট্রপতির

ভুটানে বিনিয়োগ সম্ভাবনা খুঁজে দেখার আহ্বান রাষ্ট্রপতির
×

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে ভুটানে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত একেএম শহীদুল করিম -বাসস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০ | ১২:৪৯

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভুটানে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত একেএম শহীদুল করিমকে সে দেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা খুঁজে দেখতে বলেছেন। 

রাষ্ট্রদূত একেএম শহীদুল করিম বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশনা দেন। খবর বাসসের 

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ কথা জানান।

রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার পর থেকেই ভুটানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। 

তিনি আশা করেন, এ সম্পর্ক ভবিষ্যতে আরও অনেক উচ্চতায় উন্নীত হবে। নবনিযুক্ত রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতির সঙ্গে সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×