স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ঢাকা অঞ্চলের শাখাপ্রধানদের নিয়ে বিজনেস ডেভেলপমেন্ট মিটিং
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ২২:৫৮
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির ঢাকা অঞ্চলের নির্বাচিত শাখাপ্রধানদের নিয়ে বিজনেস ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ আগস্ট রাজধানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ের লার্নিং সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. সিদ্দিকুর রহমান। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাবেদুল আলমের পরিচালনায় সভায় ঢাকা অঞ্চলের নির্বাচিত শাখাপ্রধান ছাড়াও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীরা অংশ নেন।
সভায় নির্বাচিত শাখাগুলোর সার্বিক ব্যবসায়িক কার্যক্রম ও অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে ব্যাংকের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন কর্মকর্তারা।
সভাপতির বক্তব্যে মো. সিদ্দিকুর রহমান ব্যবসায়িক প্রবৃদ্ধি বাড়ানো, কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্ব দেন। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সভায় ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করা এবং শাখাগুলোর কর্মদক্ষতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- মিটিং