ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ত্বক টানটান রাখতে কোলাজেন মাস্ক কতটা কার্যকর? 

ত্বক টানটান রাখতে কোলাজেন মাস্ক কতটা কার্যকর? 
×

ছবি: সংগৃহীত

শৈলী ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ১৫:২২

কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে সেলেব্রেটি—অধিকাংশরা ত্বকে কোলাজেন মাস্ক ব্যবহার করেন। রূপবিশেষজ্ঞরাও এই মাস্ক ব্যবহারের পরামর্শ দেন। এই কোলাজেন মাস্ক সত্যিই কি ভালো?  

কোলাজেন কী? 
কোলাজেন হলো শরীরে স্বাভাবিকভাবে তৈরি হওয়া একটি প্রোটিন, যা ত্বকের দৃঢ়তা, ইলাস্টিসিটি এবং মসৃণতা বজায় রাখতে সাহায্য করে। বয়স বাড়ার সঙ্গে-সঙ্গে শরীরে কোলাজেনের পরিমাণ কমতে থাকে। এর ফলেই ত্বকে বলিরেখা, শুষ্কভাব দেখা দিতে পারে। 

কোলাজেন মাস্ক কী কাজ করে? 
কোলাজেন মাস্ক মূলত ত্বকে আর্দ্রতা জোগাতে এবং সাময়িক ভাবে ত্বককে সতেজ ও কোমল করতে সাহায্য করে। বিশেষ করে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আগে এই ধরনের শিট মাস্ক ব্যবহার করলে মুখের উজ্জ্বলতা বাড়ে। তবে শুধুমাত্র মাস্ক ব্যবহার করলেই ত্বকের কোলাজেনের ঘাটতি পূরণ হয়, এমন ধারণা সঠিক নয়। 

কোলাজেন মাস্ক ব্যবহারের আগে 
কোলাজেন মাস্ক ব্যবহারের আগে মুখ ভালো ভাবে পরিষ্কার করে নিন। এরপর মাস্কটি মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রাখুন। নির্দিষ্ট সময়ের বেশি মাস্ক মুখে রাখা উচিত নয়। মাস্ক খুলে ফেলার পর অবশিষ্ট সিরাম হালকা হাতে মাসাজ করুন। এরপর ময়েশ্চারাইজার মাখতে পারেন।

সতর্কতা 
যাদের ত্বক অত্যন্ত সংবেদনশীল বা অ্যালার্জির প্রবণতা রয়েছে, তাদের কোলাজেন মাস্ক ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করে নেওয়া উচিত। ত্বকে জ্বালাভাব, চুলকানি বা র্যা শ দেখা দিলে সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করুন। 

মনে রাখবেন, সুস্থ ও উজ্জ্বল ত্বকের জন্য শুধু কোলাজেন মাস্কের উপর নির্ভর করলেই হবে না। পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্য, পর্যাপ্ত পানি পান, নিয়মিত সানস্ক্রিন ব্যবহার এবং সঠিক স্কিনকেয়ার রুটিনও সমান গুরুত্বপূর্ণ। 

সূত্র: এই সময়

আরও পড়ুন

×