পড়ার বিষয়
এভিয়েশন ম্যানেজমেন্ট
জাবেদ ইকবাল
প্রকাশ: ০১ জুন ২০২৬ | ১৫:৩৫ | আপডেট: ০১ জুন ২০২৬ | ১৫:৩৭
বর্তমান সময়ে কর্মজগৎ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এই দ্রুত পরিবর্তনশীল ও প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে টিকিয়ে রাখার জন্য দক্ষতা বৃদ্ধি খুব বেশি প্রয়োজন। এইচএসসি উত্তীর্ণ হওয়ার পড়ে শিক্ষার্থীরা সাধারণত কেউ ভবিষ্যৎ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ উকিল কিংবা ব্যবসায়িক ক্ষেত্রে নিজেকে সফল দেখতে চায়। উচ্চতর ডিগ্রির ক্ষেত্রে ক্যারিয়ারের বিষয়টি প্রথমে বিবেচনায় আনা উচিত এবং পাশাপাশি আপনি নিজেকে ভবিষ্যতে কতটুকু সম্ভাবনাময় পেশায় দেখতে চান এটাও বিবেচনায় নিতে হবে।
কিন্তু আমরা যদি গতানুগতিক বিষয়ের চিন্তা না করে যুগের চাহিদার দিকে লক্ষ্য করে নতুন বিষয়ে পড়তে চাইলে, তাহলে বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট হতে পারে আপনার সেরা পছন্দ। সারাবিশ্বের প্রায় ৫৫১০ এয়ারলাইন্সে ১০ লাখেরও বেশি ওয়ার্কফোর্স কাজ করছে এবং ২৮০০০+ ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চালু আছে। সেই প্রেক্ষাপটে এভিয়েশন সেক্টরে দিন দিন ক্যারিয়ার প্রসারিত হচ্ছে।
কাজের ক্ষেত্র : এ বিষয়ে পড়াশোনা করে বিমানবন্দর অ্যাডমিনিস্ট্রেশন, অপারেশন, এয়ারলাইন্স মার্কেটিং, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, এয়ার হোস্টেজ, এয়ারলাইন্স অপারেশন, বিমানবন্দরে যাত্রী সেবা, ই-কমার্স, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এয়ারলাইন্স ব্যবস্থাপনা, বিমানবন্দরে কাস্টমস, ই-টিকিটিংসহ বিষয়গুলো পড়ানো হয়। এ প্রোগ্রামে পড়াশোনা করে সরকারি ও বেসরকারি সেক্টরে কাজ করার সুযোগ আছে। তা ছাড়া কাজ করার সুযোগ রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্স ও বিমান সংস্থায় বাংলাদেশে স্বীকৃত যে কোনো শিক্ষা বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক– তিন বিভাগের শিক্ষার্থীরাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পর বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্টের অনার্স কোর্সে আবেদন করতে পারবেন।
ভর্তির যোগ্যতা : এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৩.০০ পেয়ে উত্তীর্ণ। যে কোনো সালের পাসকৃত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে।
www.uca.edu.bd
