যুক্তরাজ্যের তিনটি বৃত্তি
জাবেদ ইকবাল
প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ১৩:০৩
যুক্তরাজ্যে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করার জন্য স্কলারশিপ বা বৃত্তি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিযোগিতামূলক মাধ্যম। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্য সরকার এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতি বছর বিপুলসংখ্যক বৃত্তির সুযোগ প্রদান করে, যা মেধাবী শিক্ষার্থীদের আর্থিক বোঝা কমিয়ে উন্নতমানের শিক্ষায় সহায়তা করে। সাধারণত সেপ্টেম্বর (অটাম সেশন) এবং জানুয়ারি (স্প্রিং সেশন)– এই দুই প্রধান একাডেমিক সেশনের ভর্তির প্রক্রিয়া ও বৃত্তি আবেদনের প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু করতে হয়।
ইউনিভার্সিটি অব রিডিং– মাস্টার্স স্কলারশিপ
যারা ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে মাস্টার্স প্রোগ্রাম শুরু করতে আগ্রহী তাদের জন্য আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর ২০২৬। এটি সাধারণত যোগ্য শিক্ষার্থীদের স্বয়ংক্রিয়ভাবে বিবেচনা করা হয়। তবে বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইট নিয়মিত চেক করা ভালো।
ইউনিভার্সিটি অব আর্টস লন্ডন ইন্টারন্যাশনাল পোস্টগ্র্যাজুয়েট স্কলারশিপ
UAL-এর মাস্টার্স প্রোগ্রামে যারা জানুয়ারি ২০২৭-এ ভর্তি হতে চান, তাদের জন্য বৃত্তির আবেদনের শেষ সময় ৩০ অক্টোবর ২০২৬। জানুয়ারি ২০২৭ সেশনের জন্য আবেদন করতে চাইলে এর আগে কোর্স অফার থাকা আবশ্যক।
সাউথ ওয়েলস ইউনিভার্সিটি
– আর্লি সিএএস স্কলারশিপ:
এ বিশ্ববিদ্যালয়টিতে জানুয়ারি-ফেব্রুয়ারি ২০২৭ সেশনের জন্য সিএএস রেডি হওয়ার ডেডলাইন ৩১ অক্টোবর ২০২৬। এটি মূলত একটি অতিরিক্ত স্কলারশিপ যা অন্যান্য স্কলারশিপের সঙ্গে যুক্ত হয়ে পাওয়া যেতে পারে।
কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ
বেশির ভাগ বৃত্তির জন্য আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে কোর্সের অফার লেটার থাকা বাধ্যতামূলক। তাই বৃত্তির ডেডলাইনের আগেই বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
সেশন: সেপ্টেম্বর ২০২৬ সেশনের অধিকাংশ বৃত্তির আবেদনের সময় শেষ হয়ে গেছে। তাই এখন আপনাকে মূলত ২০২৭ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি সেশনের বৃত্তির দিকে নজর দিতে হবে।
ব্রিটিশ কাউন্সিলের স্টাডি ইউকে ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডেডলাইন নিয়মিত যাচাই করে নিন, কারণ অনেক সময় তথ্যের পরিবর্তন হতে পারে।
ইউনিভার্সিটি অব রিডিং মাস্টার্স স্কলারশিপ https://www.reading.ac.uk/ready-to-study/study/fees-and-funding/postgraduate-taught-scholarships
ইউনিভার্সিটি অব আর্টস লন্ডন স্কলারশিপ https://www.arts.ac.uk/study-at-ual/fees-and-funding/scholarships-search
সাউথ ওয়েলস ইউনিভার্সিটি স্কলারশিপ https://www.southwales.ac.uk/international/fees-and-scholarships/
এই লিঙ্কগুলো থেকে বৃত্তিগুলোর যোগ্যতা, প্রয়োজনীয় নথিপত্র এবং আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানা যাবে।v
- বিষয় :
- উচ্চশিক্ষা