ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

এই নারীকে খুঁজে দিলে লাখ টাকা পুরস্কার

এই নারীকে খুঁজে দিলে লাখ টাকা পুরস্কার
×

সন্দেহভাজন নারী। ছবি: ডিএমপি নিউজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০ | ০৮:২১ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২০ | ০৮:২৩

দুবাই প্রবাসী সাইফুল ইসলামের সাউথ ইস্ট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১৩ লাখ টাকা গায়েবের ঘটনায় সন্দেহভাজন এক নারীকে খুঁজছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এটিএম বুথে স্থাপিত সিসি ক্যামেরার মাধ্যমে তার ছবি সংগ্রহ করা হয়েছে। তার কোনো পরিচয় কিংবা তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক যোগাযোগ করতে বলেছে ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

এ ছাড়া সন্ধানদাতাকে ১ লাখ টাকা পুরস্কৃত করা হবে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনলাইন নিউজ পোর্টাল ডিএমপি নিউজে জানানো হয়।

ডিবি’র সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ সূত্রে জানা যায়, দুবাই প্রবাসী জনৈক সাইফুল ইসলামের সাউথ ইস্ট ব্যাংক লিঃ শারুলিয়া, ডেমরা শাখার একাউন্ট থেকে গত ৭ জুলাই’১৯ থেকে ১৮ আগস্ট, ২০১৯ তারিখের মধ্যে উক্ত ব্যাংকের বিভিন্ন বুথ থেকে কে বা কারা তের লাখ টাকা উত্তোলন করেছে। পরবর্তী সময়ে সাইফুল ইসলাম দুবাই থেকে দেশে আসার পর একাউন্টে টাকা না পাওয়ায় গত ৬ নভেম্বর, ২০১৯ রমনা থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্ত করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। তদন্তকালে উক্ত ব্যাংকের মাধ্যমে বিভিন্ন বুথের সিসিটিভির ভিডিও ফুটেজ সংগ্রহ করেন তদন্তকারী কর্মকর্তা। সংগ্রহকৃত ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা যায় একজন নারী ডেবিট কার্ডের মাধ্যমে উক্ত একাউন্টে গচ্ছিত টাকা বিভিন্ন বুথ থেকে উত্তোলন করছেন।

এই নারীর কোনো পরিচয় কিংবা তথ্য পাওয়া গেলে ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আশরাফউল্লাহর (০১৭১৩৩৯৮৫২৭) সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন

×