হাজারীবাগে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২২ | ০৬:৫৭ | আপডেট: ৩১ আগস্ট ২০২২ | ০৭:০১
রাজধানীর হাজারীবাগের বটতলাবাজারে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা (মিডিয়া সেল) শাহজাহান শিকদার। তিনি বলেন, বটতলাবাজার এলাকার বস্তিতে আগুন লাগে। ছোট ছোট ঘরে আগুন ছড়িয়ে পড়েছে।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে যায়। পরে আরও ৭টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
- বিষয় :
- অগ্নিকাণ্ড
- হাজারীবাগ
