ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

মিশন সেভ বাংলাদেশ

আরও ১০০ পরিবার পেল ১০ দিনের খাবার, জীবানুমুক্ত ১৪ এলাকা

আরও ১০০ পরিবার পেল ১০ দিনের খাবার, জীবানুমুক্ত ১৪ এলাকা
×

সোমবার রাজধানীর ১৪টি এলাকায় জীবণুমুক্তকরণ স্প্রে করে 'মিশন সেভ বাংলাদেশ'-এর স্বেচ্ছাসেবীরা। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ০৭:২১ | আপডেট: ০৭ এপ্রিল ২০২০ | ০২:৫০

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশে নিত্যপ্রয়োজনীয় ছাড়া দেশের অন্যসব দোকানপাট বন্ধ রয়েছে। রাজধানীসহ সব এলাকার মানুষ ঘরে অবস্থান করছে। এতে নিম্ন আয়ের মানুষ পড়েছে বিপদে। এজন্য তাদের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে ‘মিশন সেভ বাংলাদেশ’।

এছাড়া বিভিন্ন এলাকায় জীবানুমুক্তকরণ স্প্রে ছিটানো, মাস্ক বিতরণ, হ্যান্ড ওয়াশিং বেসিন স্থাপন, সামাজিক দূরত্ব সার্কেল বসানোসহ প্রতিদিন নানা ধরনের কাজ করছে তারা। সামাজিক সেবামূলক এসব কার্যক্রম করা হচ্ছে সমকাল, সেবা এক্সওয়াইজেড ও ডেইলি স্টারের উদ্যোগে।

নিম্ন মধ্যবিত্ত ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর প্রয়াস হিসেবে সোমবার রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় ১০০ পরিবারের কাছে আগামী ১০ দিনের খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। হকার, আচারবিক্রেতা, গ্যারেজ কর্মচারী, চা-ওয়ালা, গৃহকর্মী, তরকারিওয়ালা, কুলিসহ বিভিন্ন পেশাজীবীর কাছে খাবার পৌঁছে দিয়েছে মিশন সেভ বাংলাদেশের স্বেচ্ছাসেবকরা। 

এছাড়া সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার ১৪টি এলাকা (ওয়ারি, বেগমগঞ্জ, মুরগীটোলা, আলমগঞ্জ, শাঁখারীনগর লেন, ফরিদাবাদ, পোস্তগোলা, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ডালপুর, মুরাদপুর, জুরাইন, সবুজবাগ এবং আলমবাগ) জীবণুমুক্ত করা হয়। 

একই সঙ্গে রাজলক্ষী থেকে আবদুল্লাহপুর পর্যন্ত ২২টি ফার্মেসি ও মুদি দোকানের সামনে সামাজিক দূরত্ব সার্কেল তৈরি করে দেওয়া হয়, যা স্থানীয়দের প্রসংশা কুড়িয়েছে।

এ উদ্যোগে এখন পর্যন্ত অর্থ ও অন্যান্য সহযোগিতা নিয়ে যুক্ত হয়েছে- আইপিডিসি ফাইন্যান্স, পিএফডিএ, স্বপ্ন, এসএসএল কমার্স, মিরপুর ডিওএইচএস সোসাইটি, ডানো, গুলশান সোসাইটি, পাঠাও, ডাবর বাংলাদেশ, তরুণ ডিজিটাল, ইউনিমার্ট, জেসিআই ঢাকা নর্থ, কর্ম, এডিএ, নিজের বলার মতো একটা গল্প, রবি টেন মিনিটস স্কুল, সেফ হ্যান্ডস, ডেভোটেক, ডাক্তার ভাই, উইন্ডমিল, অমিকন গ্রুপ, জাস্টস্টোরিজ, মেমোরিলেন, এডুহাইভ, লেকচার পাবলিকেশনস লিমিটেড, ই-কুরিয়ার, মহাখালী ডিওএইচএস সোসাইটি, রোয়ার বাংলা, বনানী সোসাইটি, চ্যারিটি রাইট, ভ্রুম, স্পাইক স্টোরি, পেপারফ্লাই, বঙ্গ, মাস্টহেড পিআর, সিএনআই, অ্যাঞ্জেল শেফ, স্মার্টিফায়ার, জেসিআই ঢাকা সাউথ, শাশা ডেনিমস, অলিম্পিক, চল ঘুরি, আডন কমিউনিকেশন, পপ অব কালার, আর্থমুভিং সলিউশন, মাইন্ডম্যাপার, ট্রাক কোথায়, মেন্টরস, অসীম এন্টারপ্রাইজ, হাই ভোল্টেজ লিমিটেড, সি থ্রি সিক্সটি, গ্রো অ্যান্ড এক্সেল, হরলিক্স, সামিট কমিউনিকেশন লিমিটেড, সেইলর, টেকনো ড্রাগস লিমিটেড, নন্দ-দুলাল মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন, জেসিআই চিটাগং কসমোপলিটান, ওয়ান পার্সেন্ট ফাউন্ডেশন, অ্যারোলিংক, ওয়ান্ডার ওমেন, রেনাটা লিমিটেড, এস ম্যানেজার, এস বিজনেস, মমতাজ হারবাল, এপিলগ, মাসতুল ফাউন্ডেশন, বেটার স্টোরিজ লিমিটেড, আদর্শ বাজার, লাইটক্যাসেল পার্টনারস, অ্যাকুয়া পেইন্টস, তুলান'স বায়ো একাডেমি, আর্নেস্ট অ্যান্ড ইয়ং, আসিফ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ, সাহায্য ফাউন্ডেশন, বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার, সালমা আদিল ফাউন্ডেশন, এনআরবি কানেক্ট টিভি, ফ্যান্টাসিয়াম এবং ক্লাব নটরডেমিয়ানস বাংলাদেশ লিমিটেড।

এখন পর্যন্ত মিশনের তহবিল সংগ্রহ হয়েছে ৬৫ লাখ ৯ হাজার ৯৫০ টাকা।

ব্যক্তি বা প্রতিষ্ঠান সামর্থ্য অনুযায়ী এই উদ্যোগে আর্থিক সহায়তা দিয়ে যুক্ত হতে পারেন। বিস্তারিত জানতে অথবা অনুদান দিতে ভিজিট করুন- https://samakal.com/MissionSaveBangladesh এ ঠিকানায়।


আরও পড়ুন

×