ঢাকা দক্ষিণ যুবলীগের ত্রাণ বিতরণ অব্যাহত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ০৭:৫৬ | আপডেট: ০৬ এপ্রিল ২০২০ | ০৭:৫৮
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের পক্ষ থেকে নিমজুর ও অসচ্ছল পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় কর্মহীন মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন যুবলীগের নেতাকর্মীরা। সোমবার যাত্রাবাড়ী ও সূত্রাপুরের বিভিন্ন এলাকায় এ ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
যুবলীগের নেতারা জানিয়েছেন, ক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুর নিজস্ব অর্থায়নে এ ত্রাণ বিতরণ চলছে।
গাজী সারোয়ার সমকালকে বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে আওয়ামী যুবলীগ চেয়ারম্যান ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন নিখিলের নেতৃত্বে যুবলীগ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় দক্ষিণ যুবলীগের পক্ষ থেকে তার নিজস্ব খরচে নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
সোমবার যাত্রাবাড়ীর কাজলার পাড়, সহৃতিরখালপাড়, কাজলার পানিপাম্প এলাকা, নতুন রাস্তা, নাসির উদ্দিন সড়ক এবং সহৃত্রাপুরের হেমেন্দ্র দাস রোড, তনুগঞ্জ লেন, ঋষিকেশাস লেন ও সূত্রাপুর ডালপট্টি এলাকায় এক হাজার পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বলে তিনি জানান।
এসব সামগ্রীর মধ্যে পাঁচ কেজি, এক কেজি ডাল, এক কেজি তেল, দুই কেচি আটা, ২ কেজি আলু, এক কেজি চিনি, একটি সাবান ও ব্লিচিং পাউডারের প্যাকেট রয়েছে।
