ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

ডিএমপিকে সুরক্ষা সামগ্রী দিলো `লিজেন্ড বাংলাদেশ`

ডিএমপিকে সুরক্ষা সামগ্রী দিলো `লিজেন্ড বাংলাদেশ`
×

ডিএমপিকে সুরক্ষা সামগ্রী দিলো এস এস সি ২০০০ ব্যাচের ফেসবুক গ্রুপ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০ | ০৯:০৬ | আপডেট: ০৮ এপ্রিল ২০২০ | ০৯:২৩

করোনাভাইরাস মহামারী মোকাবিলায় মাঠে থেকে কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই দুর্যোগে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। 

করোনার বিরুদ্ধে লড়াইয়ে মাঠের যোদ্ধা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যদের জন্য সুরক্ষা সামগ্রী নিয়ে এগিয়ে এসেছে এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ লিজেন্ড বাংলাদেশ।

সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার ডিমএমপির সদস্যদের সুরক্ষার জন্য ৩০০ উন্নতমানের মাস্ক ও ৩০০ হ্যান্ড গ্লাভস হস্তান্তর করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয়ে ডিএমপি কমিশনারের বিশেষ সহকারী এস পি রবিউল ইসলাম সুরক্ষা সামগ্রীগুলো গ্রহণ করেন। 

লিজেন্ড বাংলাদেশ গ্রুপের পক্ষ থেকে আরফাদুর রহমান বান্টি  সুরক্ষা সরঞ্জামগুলো হস্তান্তর করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইতিপূর্বে করোনা মোকাবিলায় চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা ও সিরাজগঞ্জ জেলার এক হাজার অসহায় দরিদ্র  পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। একটি পরিবার নিম্নে ২০ দিন চলার মতো চাল,ডাল, আলু, তেল, পেঁয়াজ ইত্যাদি দেওয়া হয়। 

এ ছাড়া চিকিৎসকদের সুরক্ষার জন্য উন্নতমানের সুরক্ষা সামগ্রী (পিপিই) দেওয়া হয়। করোনা মোকাবেলায় লিজেন্ড গ্রুপের কার্যক্রম চলমান থাকবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়।  


আরও পড়ুন

×