ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

স্কয়ার মাতা’র জন্মদিনে উদ্বোধন হলো অনিতা সেন্টার

স্কয়ার মাতা’র জন্মদিনে উদ্বোধন হলো অনিতা সেন্টার
×

‘অনিতা সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩ | ১১:৪১ | আপডেট: ০৫ আগস্ট ২০২৩ | ১১:৪২

আজ ৫ আগস্ট স্কয়ার মাতা’র ৯১তম জন্মদিন। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের নতুন ভবনের উদ্বোধন করা হয়। রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের ৭ নম্বর রোডের ৭৭ নম্বর প্লটে নির্মিত নতুন এই ভবনের নামকরণ করা হয়েছে ‘অনিতা সেন্টার’। নতুন ভবনটিতে অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, পরিচালক তপন চৌধুরী ও অঞ্জন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরা ও স্কয়ার গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সহকর্মীরা।

এখন থেকে স্কয়ার টয়লেট্রিজের এই ভবন ‘অনিতা সেন্টার’ স্কয়ার টেক্সটাইলস্‌ পিএলসির নতুন কর্পোরেট অফিস হিসেবে ব্যবহৃত হবে।

আরও পড়ুন

×