ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

ঢাকা জেলা প্রশাসনের মোবাইল কোর্ট ও ত্রাণ বিতরণ

ঢাকা জেলা প্রশাসনের মোবাইল কোর্ট ও ত্রাণ বিতরণ
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২০ | ১১:১২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা মহানগর ও সব উপজেলায় ত্রাণ বিতরণ করা হয়েছে। একই সময় সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনা ভাইরাসরে সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা মানাতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।

এ সময় সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম করায় ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ও উপজেলা গুলোতে মোট ৩৫ টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৭৮টি মামলা এবং ৭৩ হাজার ৮০০ টাকা টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসন আজ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ জন ও এতিমখানাতে ৫০ জনরে মধ্যে ত্রাণ বিতরণ করে। 

এ ছাড়া ৩৩৩ কল সেন্টারে ও ঢাকার কন্ট্রোল রুমে (ফোন-০২৪৭১১০৮৯১, মোবাইল-০১৯৮৭৮৫২০০৮) ফোন করে ত্রাণ চাওয়ায় মোট ৬০১ দিনমজুর, সবজি-ফল বিক্রেতা, রিকশাওয়ালা, ভ্যানচালক, এবং বিভিন্ন পেশাজীবী কর্মহীন পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×