করোনায় স্ত্রীর মৃত্যুর পর মারা গেলেন সাবেক পাইলট স্বামীও
সস্ত্রীক আলী আশরাফ খান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ জুন ২০২০ | ১২:৩৯ | আপডেট: ০২ জুন ২০২০ | ১৩:০৫
স্ত্রীর মৃত্যুুর সপ্তাহ খানেক পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক পাইলট আলী আশরাফ খান।
মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। দীর্ঘদিন যাবত তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশনের (বাপা) নেতৃবৃন্দও এতথ্য জানিয়েছেন।
এ ব্যাপারে বিমানের মহাব্যবস্থপাক জনসংযোগ তাহেরা খন্দকার সমকালকে বলেন, পাইলট আলী আশরাফ খানের মৃত্যুর বিষয়টি শুনেছি।
রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলী আশরাফ। দিন সাতেক আগে করোনায় তার স্ত্রী মারা যান।