ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

মহাখালী-বনানী এলাকায় মঙ্গলবার গ্যাস থাকবে না ৬ ঘণ্টা

মহাখালী-বনানী এলাকায় মঙ্গলবার গ্যাস থাকবে না ৬ ঘণ্টা
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২০ | ০৯:৪৯

রাজধানী ঢাকার কয়েকটি এলাকায় মঙ্গলবার ছয় ঘণ্টা গ্যাস থাকবে না। বনানী, মহাখালী, ক্যান্টনমেন্ট ও আশেপাশের এলাকার ক্যাপটিভ পাওয়ার, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক গ্রাহকদের দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্মাণাধীন ঢাকা এলিভেটর এক্সপ্রেসওয়ের কারণে বনানী রেলস্টেশন থেকে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপনের কাজ চলছে। এ জন্য মঙ্গলবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এতে আরও জানানো হয়, শহীদ তাজউদ্দীন এভিনিউ আবাসিক ও আশেপাশের এলাকা, বনানী পুরো এলাকা, মহাখালী ডিওএইচএস, ঢাকা ক্যান্টনমেন্ট আবাসিক এলাকা ও এর আশেপাশের এলাকায় ক্যাপটিভ পাওয়ার, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে।

আরও পড়ুন

×