ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

উত্তরা থেকে কেন্দ্রীয় কৃষক লীগ সহ-সভাপতি উজ্জ্বল গ্রেপ্তা‌র

উত্তরা থেকে কেন্দ্রীয় কৃষক লীগ সহ-সভাপতি উজ্জ্বল গ্রেপ্তা‌র
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫ | ১২:২৬

রাজধানীর উত্তরা থেকে কেন্দ্রীয় কৃষক লীগ সহ-সভাপতি রেজাউল করিম উজ্জ্বলকে (৫০) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার রাত ১১টা ২০ মিনিটে তাকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিবি রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার ইলিয়াস কবির সমকালকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার রেজাউল করিম উজ্জ্বলের গ্রামের বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়ার হিজলির ইউসুফ আলী মিয়ার ছেলে।

রেজাউল ঘিওর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ছিলেন। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। তিন মামলাতেই তিনি জামিনে ছিলেন।

আরও পড়ুন

×