ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ঝিলমিল আবাসিক প্রকল্পে প্লট বাতিল ১৫ গাড়িচালকের

ঝিলমিল আবাসিক প্রকল্পে প্লট বাতিল ১৫ গাড়িচালকের
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫ | ২২:৫৮

রাজউকের ঝিলমিল আবাসিক প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরের ১৫ গাড়িচালকের নামে নিয়ম বহির্ভূতভাবে বরাদ্দ করা প্লট বাতিল করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণলয়। বৃহস্পতিবার মন্ত্রণলয়ের উপ-সচিব ড. মো. নুরুল আমিনের সই করা পত্রে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানকে জরুরীভিত্তিতে এসব প্লট বাতিলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

যাদের প্লট বাতিল করা হয়েছে, তারা হলেন– গাড়িচালক বোরহান উদ্দিন, বেলাল হোসেন, সাইফুল ইসলাম, সফিকুল ইসলাম, মতিউর রহমান, নুর হোসেন ব্যাপারী, মাহবুব হোসেন, মো. শাহীন, মিজানুর রহমান, বাচ্চু হাওলাদার, নুরুল ইসলাম, রাজন মাদবর, নুরুল আলম ও নুর নবী। তাদের প্রত্যেকের নামে ৩ কাঠার প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে মো. শাহীন নামে আরেকজনের নামে ৫ কাঠার প্লট বরাদ্দ দেওয়া হয়।  

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ঝিলমিল আবাসিক প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের ১৫ গাড়িচালকের নামে নিয়মবর্হির্ভুতভাবে প্লট বরাদ্দ বিষয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের আলোকে গঠিত দুটি তদন্ত কমিটি তাঁদের প্রতিবেদন দাখিল করেছে। এতে দেখা যায়, আলোচ্য আবেদনকারীরা ঝিলমিল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দের আবেদন না করলেও সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের লিখিত নির্দেশনা অনুযায়ী ওই প্রকল্পে নির্ধারিত কোটার সীমা অতিক্রম করে ও বিধিমালার ব্যত্যয় ঘটিয়ে নিয়ম বর্হিভুতভাবে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। দুটি তদন্ত কমিটির প্রতিবেদনে আলোচ্য ১৫ গাড়িচালকের নামে প্রদত্ত সাময়িক বরাদ্দের আদেশ বাতিলের সুপারিশ করেছে।

আরও পড়ুন

×