ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মহাখালীতে ফিলিং স্টেশনে আগুন, বিস্ফোরণের শব্দ

মহাখালীতে ফিলিং স্টেশনে আগুন, বিস্ফোরণের শব্দ
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫ | ১৯:৪০ | আপডেট: ১৭ আগস্ট ২০২৫ | ২০:২৫

রাজধানীর মহাখালী এলাকায় রাওয়া ক্লাবের পাশে ইউরেকা ফিলিং স্টেশনে আগুন লেগেছে। এ সময় বেশ কয়েকবার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ আগুন লাগার এ তথ্য সাংবাদিকদের জানান।

সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আরও আটটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তেল বহনকারী গাড়ি থেকে তেল নেওয়া হচ্ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। প্রথমে পাম্পের লোকজন আগুন নেভাতে চেষ্টা করেন, তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

×