ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

রমজানে সুবিধাবঞ্চিতদের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লোটাস-বাড চ্যারিটি ফোরাম’

রমজানে সুবিধাবঞ্চিতদের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লোটাস-বাড চ্যারিটি ফোরাম’
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩:০৫

পবিত্র রমজানকে সামনে রেখে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন লোটাস-বাড চ্যারিটি ফোরাম। বুধবার (২৫ ফেব্রুয়ারি) কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাবে যখন সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করা কঠিন হয়ে উঠেছে, তখন রমজানে ইফতারের আয়োজন অনেক পরিবারের জন্য বাড়তি চাপ হয়ে দাঁড়ায়। বিশেষ করে অসহায় দুস্থ, বয়োবৃদ্ধ ও কর্মহীন সদস্যদের নিয়ে বসবাসরত পরিবারগুলো চরম সংকটে পড়েছে। এমন প্রেক্ষাপটে মানবিক দায়িত্ববোধ থেকে সংগঠনটি এ উদ্যোগ গ্রহণ করে।

এ কর্মসূচির আওতায় কালিকাপুর, দৌলতপুর ও লক্ষীপুর গ্রামের শতাধিক পরিবারের হাতে ইফতার প্যাকেজ তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেজে ছিল এক কেজি ছোলা, এক লিটার তেল, দুই কেজি পেঁয়াজ, দুই কেজি আলু, আধা কেজি চিড়া, আধা কেজি মুড়ি, আধা কেজি বেসন, আধা কেজি খেজুর, ইসুবগুল ও ট্যাং। 

লোটাস-বাডের সভাপতি রাসেল মাহমুদ বলেন, রমজান সংযম ও সহমর্মিতার মাস। সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার মাধ্যমেই অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করা সম্ভব। একটি বৈষম্যহীন আদর্শ সমাজ বিনির্মাণে লোটাস-বাড প্রতিশ্রুতিবদ্ধ। সবার সহযোগিতায় পরিবর্তন হবেই, ইনশাআল্লাহ। 

সাধারণ সম্পাদক সজিব আহমেদ বলেন, রমজানজুড়ে এই ইফতারসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। তবে কেউ আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে চাইলে বিকাশ (পার্সোনাল) ০১৩১২১২২১৩৩ নম্বরে সহযোগিতা করতে পারেন।
 

আরও পড়ুন

×