ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম

ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম
×

চিকিৎসক আহমেদ হোসেন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬ | ২০:২৮

রাজধানীর জাতীয় ক্যানসার হাসপাতালের উপ-পরিচালক চিকিৎসক আহমেদ হোসেনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন।

ক্যান্সার হাসপাতালের পরিচালক বলেন, অফিস শেষ করে ক্যানসার হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গলিতে চোখ মুখ ঢাকা অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তি ডা. আহমদ হোসেনের ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বর্তমানে তিনি ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন।

সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন ও প্রতিমন্ত্রী ডা এম এ মুহিত আহত চিকিৎসককে দেখতে ক্যান্সার হাসপাতালে যান।

পরিচালক বলেন, ঘটনার তদন্ত করে আসামি ধরার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন

×