ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কামরাঙ্গীরচরে গলাকাটা অবস্থায় উদ্ধার, হাসপাতালে শ্রমিকের মৃত্যু

কামরাঙ্গীরচরে গলাকাটা অবস্থায় উদ্ধার, হাসপাতালে শ্রমিকের মৃত্যু
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ১৬:২৮

রাজধানীর কামরাঙ্গীরচরের লেকপাড় এলাকায় মেটাডোর কোম্পানির শ্রমিক হোস্টেলের টয়লেট থেকে মোহাম্মদ ইয়াকুব আলী (২৫) নামে এক শ্রমিককে গলাকাটা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার রাত সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র জানায়, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে নেওয়া হলে রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইয়াকুবকে হাসপাতালে নিয়ে আসা মেটাডোর কোম্পানির সহকারী ব্যবস্থাপক বজলুর রহমান বলেন, রাতে খবর পেয়ে শ্রমিক হোস্টেলের টয়লেট থেকে তাকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

নিহত ইয়াকুব মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে ।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
 

আরও পড়ুন

×