ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঢাবিতে বজ্রপাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী আহত, ঢামেকে ভর্তি

ঢাবিতে বজ্রপাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী আহত, ঢামেকে ভর্তি
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ২১:৪০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার সামনে বজ্রপাতে বেসরকারি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির দুই নারী শিক্ষার্থী আহত হয়েছেন। তারা হলেন- সুফিয়া আক্তার (২২) ও ফারাহ আক্তার (২২)। 

আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

তাদের নিয়ে হাসপাতালে আসা সহকর্মী আগলিনা সংবাদমাধ্যমকে জানান, বিকেল ৫টার দিকে ঝড়-বৃষ্টির সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় অবস্থানকালে বজ্রপাতে দুজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের নতুন ভবনে ভর্তি করা হয়। আহত দুজনই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বজ্রপাতে আহত দুই শিক্ষার্থীকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন।

আরও পড়ুন

×