ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গুলশান–বাড্ডা লিংক রোডে পাইপলাইন ক্ষতিগ্রস্ত, একাধিক এলাকায় গ্যাস বন্ধ

গুলশান–বাড্ডা লিংক রোডে পাইপলাইন ক্ষতিগ্রস্ত, একাধিক এলাকায় গ্যাস বন্ধ
×

ছবি: ফাইল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ১৮:৫৭

ঢাকা ওয়াসার কাজ চলাকালে গুলশান–বাড্ডা লিংক রোডে তিতাস গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সম্ভাব্য দুর্ঘটনা ও জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে জরুরি ভিত্তিতে ভালভ বন্ধ করে লিকেজ মেরামতের কাজ শুরু করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এ কারণে রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও আশপাশের এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামত কাজ শেষ হলেই দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।
 

আরও পড়ুন

×