ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রতিভার ঝলক দেখাও মার্কস অল রাউন্ডারে, ঢাকায় চলছে আঞ্চলিক পর্ব

প্রতিভার ঝলক দেখাও মার্কস অল রাউন্ডারে, ঢাকায় চলছে আঞ্চলিক পর্ব
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬ | ১৮:৫৪

দেশের প্রতিভাবান শিশু-কিশোরদের মেধা ও সৃজনশীলতা তুলে ধরতে সারাদেশ ঘুরে এবার ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘মার্কস অল রাউন্ডারের’ আঞ্চলিক পর্ব। আগামী ১৫ ও ১৬ মে ঢাকা ও নরসিংদীতে এই আয়োজন অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানিয়েছেন, ১৫ মে মতিঝিল ও শাহজাহানপুর থানার সব স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কমলাপুর শেরে বাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

একই দিনে শেরেবাংলা নগর থানার আংশিক এলাকা (আগারগাঁও, তালতলা), কাফরুল থানার আংশিক এলাকা (শেওড়াপাড়া, কাজীপাড়া) এবং মিরপুর মডেল থানার আংশিক এলাকা (মিরপুর ৬০ ফিট, মিরপুর-১০ ও শেরেবাংলা নগর)-এর স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে আগারগাঁও তালতলা সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আঞ্চলিক পর্ব আয়োজন করা হবে।

এছাড়া ১৬ মে নরসিংদী জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘মার্কস অল রাউন্ডার’-এর আঞ্চলিক পর্ব।

আগ্রহী অংশগ্রহণকারীদের https://marksallrounder.com/ এই ঠিকানায় রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে মার্কস অল রাউন্ডারের অফিসিয়াল ফেসবুক পেজে। এছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ০৯৬১৪-৫১৬১৭১ নম্বরে যোগাযোগ করা যাবে।

আরও পড়ুন

×