ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ১৯:১২

রাজধানীর সবুজবাগের দক্ষিণগাঁওয়ে একটি বাসা থেকে নিলুফার ইয়াসমিন (৩০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার স্বামী আনোয়ার হোসেন পুলিশের এসআই পদে কর্মরত। রোববার সকালে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, দক্ষিণগাঁওয়ের শাহীবাগ মসজিদ এলাকার একটি বাসায় নিলুফা দুই সন্তান নিয়ে বাস করতেন। তার স্বামী আনোয়ার হোসেন গাজীপুর মহানগর পুলিশে এসআই হিসেবে কর্মরত। কর্মস্থলেই থাকেন তিনি; মাঝেমধ্যে বাসায় আসেন। রোববার সকালে তার দুই ছেলে-মেয়ে ঘুম থেকে উঠে তাদের মাকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে থানায় খবর দেন। সকাল সাড়ে ৯টায় পুলিশ লাশ উদ্ধার করে।

সবুজবাগ থানার ওসি সাইফুল ইসলাম সমকালকে বলেন, প্রাথমিক ধারণা, নিলুফা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তার আত্মহত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

আরও পড়ুন

×