ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

সৃষ্টি চারুকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সৃষ্টি চারুকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
×

ছবি-সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ২০:১০

শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশ ও চারুকলা শিক্ষার প্রসারে কাজ করছে ‘সৃষ্টি চারুকলা একাডেমি’। গত শুক্রবার রাজধানীর মীরপুরে প্রতিষ্ঠানটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ‘সৃষ্টি চারুকলা একাডেমি’ এর প্রতিষ্ঠালগ্ন থেকে শিল্পচর্চা, নান্দনিক শিক্ষা, সৃজনশীল প্রতিভা বিকাশ ও সাফল্যের অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

পরে কেক কাটা, সাংস্কৃতিক পরিবেশনা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা আনন্দ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী অভিভাবকরা একাডেমির কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি শিল্প-সংস্কৃতির বিকাশে আরও ব্যাপক অবদান রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

উপস্থিত সবাই সৃষ্টি চারুকলা একাডেমির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলার জন্য আন্তরিক শুভ কামনা জানান প্রতিষ্ঠানের পরিচালক শিবলু দাস। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম, উপদেষ্টা সিনিয়র শিক্ষক জেসমিন আক্তার। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×