ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

বাংলাদেশি শিক্ষার্থীদের ‘পারুল ইউনিভার্সিটিতে’ উচ্চশিক্ষার বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশি শিক্ষার্থীদের ‘পারুল ইউনিভার্সিটিতে’ উচ্চশিক্ষার বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ২১:০৬ | আপডেট: ২৭ জুন ২০২৬ | ২১:২৭

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভারতের পারুল ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ ও শিক্ষাবৃত্তি নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ক্যারিয়ার গাইডলাইন কনসাল্টেন্সির সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে আয়োজকরা জানান, ভারতের ন্যাক কর্তৃক সেন্টার অব এক্সেলেন্স হিসেবে স্বীকৃত এই বিশ্ববিদ্যালয়টিতে ২৫০টিরও বেশি একাডেমিক প্রোগ্রাম চালু রয়েছে। সেখানে বিশ্বের ৭৫টিরও বেশি দেশের ৬ হাজার ৫০০ জনেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীসহ মোট ৭০ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. দেবাংশু প্যাটেল জানান, বর্তমানে ৫০০ জনেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী পারুল ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। দুই দেশের মধ্যে শিক্ষার বন্ধন আরও দৃঢ় করতে নতুন শিক্ষাগত সুযোগের সম্প্রসারণ, বৃত্তির ব্যবস্থা, আন্তর্জাতিক সহযোগিতা, শিক্ষার্থীদের সাফল্যের গল্প এবং ভবিষ্যৎ নানা উদ্যোগ নিয়ে আলোচনা করেন তিনি।

ক্যারিয়ার গাইডলাইন কনসাল্টেন্সির সিইও বলেন, আমরা ২০২২ সাল থেকে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী পাঠানোর কার্যক্রম শুরু করি। প্রথম বছরে ২২ জন শিক্ষার্থীকে পাঠানোর মাধ্যমে যাত্রা শুরু হলেও পরবর্তী বছরে সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে ৮৭ জনে পৌঁছায়। শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষা, গবেষণা, আবাসন ও অন্যান্য প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা এখানে বিদ্যমান রয়েছে, যা তাদের একাডেমিক ও ব্যক্তিগত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পারুল ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করে আসা বাংলাদেশী শিক্ষার্থী জোতি বিশ্বাস বলেন, মাস্টার্সের জন্য কাটানো দুই বছর আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। বিশ্বের অনেক দেশের শিক্ষার্থীর সঙ্গে পড়াশোনা ও মেলামেশার সুযোগ হয়েছে, যা আমার জ্ঞান ও দৃষ্টিভঙ্গিকে অনেক সমৃদ্ধ করেছে।

দেশের শীর্ষস্থানীয় এডুকেশন কনসাল্টেন্সি ফার্মগুলোর উপস্থিতিতে আয়োজিত এই সংলাপের মূল উদ্দেশ্য ছিল, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভারতের মাটিতে বিশ্বমানের ও সাশ্রয়ী উচ্চশিক্ষার পথ আরও সুগম করা। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×