হবিগঞ্জ
আর্জেন্টিনার খেলা দেখার সময় চেয়ারে বসা নিয়ে সংঘর্ষে আহত ২০
দুই পক্ষের সংঘর্ষ। ছবি- ভিডিও থেকে নেওয়া
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ২০:৫১
হবিগঞ্জের সদরে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা ও জর্ডানের ম্যাচে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। রোববার বিকেলে উপজেলার উচাইল বাগেরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানী সূত্রে জানা যায়, সকালে আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যকার ফুটবল ম্যাচ দেখার সময় বাগেরহাটি গ্রামের জাদু মিয়া ও বাবুল মিয়ার মধ্যে চেয়ারে বসা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে সেই বিরোধের জেরে বিকেলে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, ফুটবল খেলা দেখা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
- বিষয় :
- আর্জেন্টিনা
- সংঘর্ষ
